মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জ যানজটের শহর

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরে যানজট তীব্র আকার ধারন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে লেগেই থাকে যানজট। অসহনীয় এই যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ যাত্রীসাধারণকে। শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও যানজট নিরসনে নেই কার্যকরী ভূমিকা। প্রশাসন থেকে যানজট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কোনোটিই কাজে আসেনি। যানজটের মাত্র দিন দিন বেড়েই চলেছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, ওসমানী রোড ও থানা পয়েন্টে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সা, টমটম ও বাস ষ্ট্যান্ড। যেখানে সেখানে ব্যাটারিচালিত অটোরিক্সা-মিশুক ও সিএনজি পার্কিং করে যাত্রী উঠানামা করা হচ্ছে। সড়কে যানবাহন দাঁড় করিয়ে পণ্য উঠানামা করানো নিত্য দিনের ঘটনা। বিভিন্ন স্থানে মূল সড়কের উপর বড় ট্রাক দাড় করিয়ে মালামাল লোড-আনলোড করা হচ্ছে, দেখেও দেখছেন না ট্রাফিক পুলিশের সদস্যরা।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ভিতর ট্রাক-লড়ি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও ট্রাফিক পুলিশের সামনেই শহর দিয়ে যাতায়াত করছে ট্রাক লড়িসহ অবৈধ দানবরূপি ট্রাক্টর। অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দানবরূপী অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে সড়কগুলোতেও ভাঙ্গন দেখা দিচ্ছে।
শহরবাসীর ভাষ্য, পুলিশ মাঝে মধ্যে চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধ কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু পথচারিদের আতঙ্ক এসব অবৈধ ট্রাক্টর চলার ক্ষেত্রে চালক ও মালিকদের বিরুদ্ধে রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা নেয়া বা বিধি নিষেধ করছেন না পুলিশ।
তীব্র যানজটের কারনে অফিসগামী এবং জরুরী প্রয়োজনে বাইরে আসা যাত্রীসাধারনের গন্তব্যে পৌছাতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে যানজটের ফলে অফিসগামী ও যাত্রী সাধারনের আরোহী যানবাহনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে চাকুরীজীবিরা নির্দিষ্ট সময়ে অফিসে পৌছাতে পারছে না অন্যদিকে শহরে আগত জরুরী প্রয়োজনে আশা যাত্রী সাধারন, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এবং রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
জ্যাম আটকে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শহরে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শহরের ৫-১০ মিনিটের পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
মুক্তা নামে এক কলেজ ছাত্রী বলেন, যানজটের তীব্রতা এতোই যে হেটেও চলাচল করা যায়না। রাস্তা পারাপার হতে অনেক্ষন অপেক্ষা করতে হয়।
মিশুক চালক তালেব আলী বলেন, ভিড়ের জন্য গাড়ি চলাতে কষ্ট হয়, আবার ব্যাটারির চার্জও কমে যায়। ঠিকমতো ভাড়া পাওয়া যায় না। অনেকেই এখন যানজটের কারনে হেটে চলাচল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com