বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বৈদ্যারবাজারে শিল্পীর গাড়ি ডাকাতের কবলে ॥ আহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যারবাজারে বাউল শিল্পীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় দুই বাউল শিল্পী ও তার চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাউল শিল্পীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধুলিয়াখাল মিরপুর সড়কের বৈদ্যার বাজারে ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, শিল্পী বিউটি ঘোষ মিরপুরের একটি অনুষ্ঠান শেষে প্রাইভেটকার যোগে হবিগঞ্জ আসছিলেন। এ সময় একদল ডাকাত ওই এলাকায় তার গাড়ি গতিরোধ করে। এক পর্যায়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতদের আক্রমণে বাউল শিল্পী বিউটি ঘোষ, পাপিয়া আক্তার ও তার চালক নুর মিয়া আহত হয়। আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিউটি উমেদনগর গ্রামের মধু ঘোষের কন্যা। আহত শিল্পীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে জীবিকা নির্বাহ করে আসছে। ওই দিনও প্রোগ্রাম থেকে ফেরার পথে তাদের গাড়িটি ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা তাদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে যায়। টানাহেচড়ার কারণে আহত হন তারা। গতকাল বুধবার সকালে তাদেরকে দেখার জন্য হাসপাতালে ভিড় করে বাউল শিল্পীরা। তারা ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com