সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে ছোট ভাইয়ের আঘাতে বড় বোন নিহত

  • আপডেট টাইম বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোন মিরা মুন্ডা (২৬) নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজেন মুন্ডাকে আটক করেছে পুলিশ। রাজেন মুন্ডা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা-বাগানের মৃত ভদ্র মুন্ডার ছেলে। বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, গত সোমবার দিবাগত মধ্যরাতে বড় বোন মিরা মুন্ডার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয় তার ছোট ভাই রাজেন মুন্ডার। এক পর্যায়ে রাজেন উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে তার বোনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজেন মুন্ডাকে এ বিষয়ে থানায় আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com