বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রতারকদের কবলে পড়ে এক মহিলার সর্বস্ব খোয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রতারকদের কবলে পড়ে সর্বস্ব খুুঁইয়েছেন এক মহিলা। ওই মহিলা হচ্ছেন-নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের দুুবাই প্রবাসী আব্দুর রকিবের স্ত্রী রাশেদা বেগম (৩৫)। বিদেশ থেকে প্রেরিত টাকা উত্তোলন করে বাড়ি ফিরার সময় এ ঘটনাটি ঘটেছে। রাশেদা বেগম (৩৫) গতকাল নবীগঞ্জ ব্র্যাক ব্যাংক থেকে স্বামীর প্রেরিত ৩০ হাজার টাকা উত্তোলন করেন। ৮বছরের মেয়ে মারজানাও তার সাথে ছিল। টাকা উত্তোলন করে রাশেদা বেগম নতুন বাজার মোড়ে পৌছুলে একদল প্রতারক তাকে ডেকে নিয়ে তার বাচ্চাকে ঝাড় ফুক দিয়ে ওই মহিলাকে বলেন তোমার ব্যাগে ৩০ হাজার টাকা আছে ওই টাকা আমাদের দিয়ে দেয় না হলে তোর বাচ্চার অমঙ্গল হবে। টাকাগুলো হাতে নিয়ে রাশেদাকে পিছনে না থাকতে বলে। থাকালে বাচ্চা সাথে সাথে মারা যাবে বলে প্রতারকরা রাশেদাকে বলে। কিছুদুর যাওয়ার পরই মহিলা জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ শহরের বিভিন্ন মোড়ে খোঁজাখুঁজি করেও প্রতারকদের হদিস পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com