বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গোপায়া গ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাসিম শেখ (৩১)। তিনি গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের শেখ আলমগীরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নাসিম শেখ ঘর থেকে বের হয়ে ঘুরাঘুরি করার সময় আশপাশের লোকজন তাঁকে চোর সন্দেহে আটক করে পিটিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা ও পিবিআই পুলিশের মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লাশ নেওয়ার জন্য গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com