বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুক্তি পেলেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ। গত ১৯ জুন মহামান্য হাইকোর্ট জালাল আহমেদসহ ২২ জন নেতাকর্মীর জামিন মজ্ঞুর করেন। গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ সহ সকল নেতৃবৃন্দ। বিকালে নেতাকর্মীরা মুক্তি পাওয়ার সময় সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে ৬ জুন হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদসহ হবিগঞ্জ, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার ২২ জন নেতাকর্মীকে জামিন না মজ্ঞুর করে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে সাইবার ট্রাইব্যুনালের হাকিম মোঃ মুনির কামাল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com