শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৬৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গতকাল শনিবার (৮জুন) উপজেলা (ভূমি) অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল। “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাঘাসুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউনুস মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাগণ।
সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান, ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪জুন পর্যন্ত। এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নের ভূমি অফিসগুলোতে ভূমি সেবা প্রদান করা হবে এবং ভূমির মালিকানা, খাজনা, খারিজ, রেকর্ড সংক্রান্ত সকল তথ্য জানার জন্য সেবা দেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com