বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুবদল সভাপতি জালাল ও ছাত্রদল সভাপতি রিংগন সহ ২২ নেতাকর্মী কারাগারে ॥ হবিগঞ্জ শহরে ছাত্রদলের প্রতিবাদ সভা ও মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিলেট সাইবার ট্রাইব্যুনালে জেলা যুবদল সভাপতি জালাল আহমেদ ও ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ লিংগনসহ ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বিষয়টি জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক-সহসভাপতি সৈয়দ রুহুল আমিন জনি। ২০২১ সালে জেলা পরিষদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেষ্টুন ছিড়ে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। এরপর তারা হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। পরে মামলা বিচারের জন্য সিলেট সাইবার ট্রাইব্যুনালে বদলী হয়। গতকাল সকালে ২২ জন নেতাকর্মী হাজির হন। এদিকে নেতাকর্মীরা কারাগারে যাবার খবর ছড়িয়ে পড়লে শহরে তাৎক্ষনিক মিছিল ও প্রতিবাদ সভা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এর মাঝে ছিলেন সৈয়দ রুহুল আমিন জনি, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শাহ মুরাদ, রুবেল খান, সাজিদুর রহমান সাজিদ, মারুফ হাসান, সাবেক ১ম সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাব্বি, সহ-সম্পাদক মহসিন আলী মিশু, ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, ফাইজুল ইসলাম ইব্রাহিম গাজিসহ শতাধিক নেতাকর্মীরা। তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভা করে। সভায় তারা এর তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com