বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ ও বাহুবল উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ২য় ধাপে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে ২য় ধাপে নির্বাচিত নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ছইফা রহমান কাকলী, বাহুবল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রীতাসহ সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়। আশা করছি- শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকবেন। জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমস্যা, চাহিদা ইত্যাদি বিষয়ে অবগত হয়ে তা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের অভিহিত করবেন। এতে জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com