বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জমে উঠেছে মাধবপুর উপজেলা নির্বাচন শেষ মুহূর্তের প্রচারে মহাব্যস্ত প্রার্থীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে মাধবপুর উপজেলা নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার। জয় নিশ্চিত করতে নিজ প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মিসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, পথসভাসহ নানা কর্মসূচি পালন করছেন তারা। ভোটারদের কাছ থেকে নানা সমস্যার কথা শুনে প্রার্থীরা তা সমাধানে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে ভোটার হারানোর ভয়ে সীমান্তবর্তী এলাকার অন্যতম প্রধান সমস্যা মাদক নিয়ে প্রায় সব প্রার্থীই নিশ্চুপ।
উপজেলাবাসীর ভাষ্য, গত একযুগে মাধবপুর উপজেলায় শিক্ষার প্রসার হলেও যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেক সমস্যা রয়েছে। নতুন রাস্তাঘাট তৈরির পাশাপাশি বিদ্যমান রাস্তার প্রশস্ততা বৃদ্ধি এবং মাদক সমস্যার সমাধান চান তারা।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ৫ জুনের নির্বাচন সামনে রেখে পোস্টার, লিফলেট, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলা সদর, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলো। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়ির বহর নিয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় সভা করছেন। আবার অনেক প্রার্থী ভোটারদের বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে তিনজন চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির বহিষ্কৃত নেতা ঘোড়া প্রতীকের সৈয়দ মোহাম্মদ শাহজাহান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনারস প্রতীকের জাকির হোসেন চৌধুরী অসীম। তারা দু’জনই বিভিন্ন সময়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ শাহজাহান টানা ১০ বছর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সৈয়দ শাহ হাবিব উল্লাহ সূচন। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলার জনসংখ্যা ৩ লাখ ১৯ হাজার। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মঘর ইউনিয়নে মূল সমস্যা মাদকের ছড়াছড়ি। সীমান্তবর্তী চৌমুহনী ইউনিয়নেও রয়েছে একই সমস্যা। দুই ইউনিয়নের স্কুল-কলেজের কোমলমতি ছেলেদের একাংশ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে।
দুর্গাপুরের আন্দিঐড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা যায়, পিচ ঢালাই সড়কের প্রশস্ততা একেবারেই কম। একটি গাড়ি প্রবেশ করলে বিপরীত থেকে আসা রিকশা বা অন্য কোনো যানকে রাস্তার পাশে জায়গা খুঁজে দাঁড়াতে হয়। দেড় কিলোমিটার ভেতরে গেলে মাটির রাস্তা দিয়ে স্কুলে পৌঁছাতে হয়। এই স্কুলেও ভোট গ্রহণ করা হবে। প্রশাসনের তালিকায় ভোটকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ বা দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফয়সাল বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর বিষয়ে প্রশাসনের বিশেষ তদারকি থাকবে। পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হবে। জানতে চাইলে মোহাম্মদ শাহজাহান বলেন, আমি নির্বাচিত হলে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি তাদের বেকারত্ব দূর করার জন্য এলাকায় কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা নেব। জনগণের মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে।
জাকির হোসেন বলেন, মাধবপুরে অন্তহীন সমস্যা রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হলে সর্বশক্তি দিয়ে সমস্যা সমাধান করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com