বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে করাঙ্গী নদীতে আকস্মিক বন্যা বাঁধ ভেঙে জমি ও বাড়িঘর প্লাবিত

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে করাঙ্গী নদীতে ভাঙ্গনের ফলে ফসলী জমি ও বাড়িঘর প্লাবিত হয়েছে। উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামে অন্ততঃ দু’টি স্থানে বাঁধ ভেঙে বানের পানি প্রবেশ করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। অন্যান্য আরো কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গার আশঙ্কা রয়েছে। এ নিয়ে নদী তীরবর্তী লোকজনের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলের পানি নেমে করাঙ্গী নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। স্রোতের করাল গ্রাস গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত নিজগাও গ্রামে মসজিদ সংলগ্ন মোড়ে পৃথক দুটি ভাঙ্গন সৃষ্টি হয়। এতে প্রবল বেগে পানি প্রবেশ করে আশপাশের শত শত ফসলী জমিজমা ও বাড়িঘর বন্যা কবলিত হয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফরিদ মিয়া জানান, ওই স্থানে প্রতিবছরই ভাঙ্গন সৃষ্টি হয়। পরবর্তীতে বানের জল নেমে গেলে তিনি এবং তার পরিষদের উদ্যোগে মাটি দ্বারা তা পূনরায় মেরামত করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার একই স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়। তিনি আরো বলেন, এ সমস্যার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসতে হবে এবং ওই স্থানে সিসি ব্লক অথবা পাথর বিছিয়ে বানের জলের আঘাত থেকে বাঁধটিতে রক্ষা করতে হবে। এছাড়া শুধু মাটির বাঁধ দিলে বছর ঘুরতে না ঘুরতেই তা ভাঙ্গছে এবং ভাঙ্গবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com