বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে চোরাইমালসহ গ্রেফতার ১

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৭৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামালসহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে রাতে নবীগঞ্জ পৌরসভাধীন নবীগঞ্জ বাজারের শেরপুর রোডস্থ ইমরান সু-ষ্টোর জুতার দোকানের পিছনে উপরের টিন কেটে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও মালামালসহ ১ লক্ষ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই শুভ দে সঙ্গীয় অফিসারসহ ফোর্সসদের নিয়ে গতকাল ৩১ মে রাতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ বাজার থেকে কবিন্দ্র সরকার প্রকাশ আব্দুল্লাহ (৩০) কে গ্রেফতার করে। সে অভয়নগর গ্রামের মৃত রবীন্দ্র সরকার এর ছেলে।
চোর ঘটনার জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে আসামীর দেখানো মতে তার ভাড়াটিয়া বাসা তল্লাশি করিয়া চোরাইমাল উদ্ধার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ইমরান সু-ষ্টোর এর মালিক বাদী হয়ে নবীগঞ্জ থানার চুরি মামলা দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com