বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে ট্রাক-কার্গোর সংঘর্ষ ॥ গুরুতর আহত-২

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নিকট সিএনজি ষ্টেশনের এলাকায় ট্রাক ও কার্গোর মুখোমুখি সংঘর্ষে আইএস কোম্পানীর সিকিউরিটি গার্ড হারুন (৪৫) ও কার্গো বাংলার গাড়ীর হেলপার (৩৫) আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি কোম্পানীর সিগারেট নিয়ে কার্গো বাংলার একটি গাড়ি গতকাল বিকেলে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গাড়িটি গতকাল রাত প্রায় সাড়ে ১০ টার দিকে শায়েস্তাগঞ্জের নিকট সিএনজি ষ্টেশনের এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে কার্গোতে অবস্থানরত আইএস কোম্পানীর সিকিউরিটি গার্ড হারুন ও কার্গো বাংলার গাড়ীর হেলপার (৩৫) আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com