বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের শতাধিক গ্রাম ৩ দিন ধরে বিদ্যুৎহীন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি দেবপাড়া, গজনাইপুর, পানিউমদা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ৭২ ঘন্টা ধরে বিদ্যুতহীন থাকায় ক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় প্রায় ২ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে বিদ্যুৎ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় দুদক মহাপরিচালকের গাড়িসহ মহাসড়কের উভয় দিকে শতশত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করে। পরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুক আলী ১০ মিনিটের ভিতরে বিদ্যুৎ চালুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ তুলার ১০ মিনিটের ভিতরে আংশিক এলাকায় বিদ্যুৎ চালু করা হয়। জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার সকাল থেকে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চালু চলেও আউশকান্দি, দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্ধ থাকে বিদ্যুৎ। ফলে অতিষ্ঠ হয়ে আন্দোলনে নামে ভুক্তভোগীরা। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার, আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে বিদ্যুৎ চালুর আশ্বাস দিলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে বিদ্যুৎ চালু হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com