সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুকুল এর আমও গেল, ছালাও গেল

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আম ছালা দুটোই গেল” নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের। নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পাওয়ায় মুকুলের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান অংশ নেন মুকুল। ভোটের ফলাফলে পঞ্চম স্থানে রয়েছে মুকুলের অবস্থান।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ২১মে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাচনে অংশ নিতে গত ১৮ এপ্রিল গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন ইমদাদুর রহমান মুকুল। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ১ জন, জাতীয় পার্টির ১জন মোট ৮জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেন। ২১ মে অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি) প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওই নির্বাচনে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল (হেলিকাপ্টার) প্রতীকে ১৭ হাজার ৪৭ ভোট পেয়ে ৫ম স্থানে রয়েছেন।
ইউনিয়ন চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে না পারায় আম-ছালা দুটোই গেলো মুকুলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com