বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে এজেন্ট হয়ে কাজ না করার নির্দেশ অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির ডাকে সাড়া দিয়ে নবীগঞ্জ উপজেলায় নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটরাদের না যাওয়ার আহবান জানিয়েছে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে এজেন্ট হয়ে কাজ না করারও নির্দেশনা দেয়া হয়। অন্যতায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় দলীয় কার্যালয়ে নবীগঞ্জ উপজেলায় অবৈধ সরকারের অধীনে উপজেলা নির্বাচন বর্জনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মুক্তাদির চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মুর্শেদ আহমদ, কাওছার আহমেদ, শোয়েব আহমেদ, আবুল ফজল, আব্দুল মান্নান, সাইফুর রহমান মালিক, সরাজ মিয়া, শাহ আমজদ আলী, মইনুল ইসলাম বাচ্চু, ফিরোজ মিয়া, আজির উদ্দিন, লুতফুর রহমান, বিভু আচার্য্য, সাজিদুর রহমান, সুয়েব তালুকদার, ফিরুজ মিয়া, বাছিতুর রহমান রুহেল, আব্দুল হেকিম, কয়েছ মিয়া, আমিনুল ইসলাম এলাইছ, ময়না মিয়া, চুনু মিয়া, আব্দুল আলী, মুশাহিদ, জাহাঙ্গীর আলম, আজির উদ্দিন, আরজু মিয়া, ইউসুফ মিয়া, সমছু মিয়া, এনাম মিয়া, আব্দুল বাছিত, ইসলাম উদ্দিন, রমিজ উদ্দিন, কামাল উদ্দিন, মাহমুদ চৌধুরী, আহাম্মদ ঠাকুর, আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, শাহীন তালুকদার, শামীম আহমদ, শেখ শিপন, আল আমিন, শাহিদুর রহমান, সুহেল আহমেদ, সামছু মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেছেন- বিএনপিকে যারা ভালোবাসেন, তারা উপজেলা নির্বাচনকে বর্জন করবে। দলীয় সিদ্ধান্তকে অমান্য করে যারা প্রার্থী হয়েছেন তারা দলকে সর্বক্ষেত্রে খাটো করেছেন। তিনি-উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির ডাকে সাড়া দিয়ে নবীগঞ্জ উপজেলায় নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটরাদের না যাওয়ার আহবান জানান। নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে এজেন্ট হয়ে কাজ না করারও নির্দেশনা দেয়া হয়। অন্যতায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com