শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কল্যাণ মূলক কাজ করে যাচ্ছি-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। বিগত দিনে সরকারি বরাদ্দের পাশাপাশি পারিবারিক তহবিল থেকে অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করেছি। তাই জন কল্যাণমূলক কাজ অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচনে আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি রোববার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর ও নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। ফিরোজ মিয়া সর্দারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর গোলাপ খান, মোঃ গিয়াসউদ্দিন, কবির চৌধুরী, শিক্ষক হামিদ হোসেন, রহমত আলী সর্দার, তালেব হোসেন সর্দার, মফিজ আলী, মোবারক মিয়া, জিয়াউর রহমান, আব্দুস সালাম প্রমুখ। উপস্থিত জনসাধারণ বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন মূলক কাজের সন্তোষ প্রকাশ করে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানকে ভোট দিয়ে নির্বাচিত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com