বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পুলিশ সুপারের নেতৃত্বে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার মোটর সাইকেল চলাচল করছে। তারা বিভিন্ন অপকর্ম করলেও থেকে যায় ধরাছোয়ার বাইরে। কারণ রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় সমস্যা দেখা দেয়। এই প্রথম জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, ডিবি, ট্রাফিক ও সদর থানা পুলিশকে নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে সাড়াশি অভিযান শুরু করেন। প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়। এর অনেকটাই কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নেই। এসব অপরাধে জরিমানা করে অনেককে ছেড়ে দিয়ে সতর্ক করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে শহরে প্রেস, পুলিশ, সরকারি অফিসের স্টিকার লাগিয়ে একটি চক্র মোটর সাইকেল ব্যবহার করছে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযান করেন। তার সাথে ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র, (তদন্ত) মুসলেহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com