বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন ॥ রাজ সভাপতি, মুকিদ সম্পাদক, মাহি সাংগঠনিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৪৮ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নামজুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদ দেয়া হয়। কমিটিতে ইসতিয়াক রাজ চৌধুরীকে সভাপতি ও মুকিদুল ইসলাম মুকিদকে সাধারণ সম্পাক নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সাইদুর রহমান, কায়েস চৌধুরী। যুগ্ম সাধারন সম্পাদক মাহবুুর রহমান সানি, মহিবুর রহমান মাহিকে সাংগঠনিক সম্পাদক করে ১ বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
গত ৬ সেপ্টেম্বর অনুষ্টিত হয় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলন স্থলে কোন কমিটি ঘোষনা না করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা চলে যান। এমতাবস্থায় কে হচ্ছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কান্ডারী এ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা।
এদিকে নর্বনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com