বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায় কুঞ্জ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির প্রধান কার্যালয়ের হল রুমের ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত দায়রা জজ ইয়াসির আরাফাত, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হারুন অর রশীদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইন পেশাকে জীবিকা হিসাবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। বার বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপুরক কেউ কারো প্রতিপক্ষ নন। তিনি বলেন, একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সঠিক সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করাই একজন প্রকৃত আইনজীবীর কর্তব্য। তিনি আরও বলেন, প্রতিনিয়ত আইন পরিবর্তন হচ্ছে। বিভিন্ন বিষয়ে উচ্চ আদালত নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। আইনজীবীদের আইনের সর্বশেষ বিধান সম্পর্কে আপডেট থাকতে হবে। অনুষ্ঠানে তিনজন আইনজীবীকে আইন পেশায় ৫০ পুর্তি হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com