শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৯২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানি সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। অপরজন প্রাইভেট কার ড্রাইভার বরিশালের বাকেরগঞ্জ বড়পাশা গ্রামের ইউনুস ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী (৩৫)।
নিহত জামাল ও খোকনের মামা এবং মাইক সার্ভিস মো. সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকত। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করত। কাওসার ৭ম শ্রেণির ছাত্র। কাওসার এর মানত থাকায় প্রাইভেটকার যোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে জান। জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা বাদশা কোম্পানি সামনে জায়গায় পৌঁছালে সিলেট গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেট কারে বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com