বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামের কৃষক হারুন আহমদ হত্যা মামলার ২১ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় প্রদান করেন। রায়ে ৭ জনকে ফাঁসির আদেশ ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন। পেশকার বাবলু মিয়া জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জালাল মিয়া, রুহুল আমিন মিলন, কাজল মিয়া, কুতুব উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাস উদ্দিন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হল, জজ মিয়া, ইব্রাহিম মিয়া, ইছহাক আলী, জিয়াউর রহমান, কালাম মিয়া, কতুব উদ্দিন-২, আব্দুল মতলিব, সায়েদ আলী, মিজাজ মিয়া, পলাতক আয়াত আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার হুরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার মিলন আহমেদ ও হারুন আহমেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ২০০৩ সালে ইউপি নির্বাচনের পর এ বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এরই জের ধরে ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সকালে হারুন আহমেদসহ ৭-৮ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদকে দাওয়াত দিতে যান। এ সময় পথে মিলন আহমেদের নেতৃত্বে ৪০-৫০ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় হারুন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। তার শরীরে ৩২টি ফিকলের (সুচালো অস্ত্র) আঘাতের চিহ্ন পায় পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সুমন আহমেদ বাদী হয়ে সদর থানায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৮ আগস্ট সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিগণ আদালতে উপস্থিত ছিল। আসামিদের মধ্যে আটজন বিচার চলাকালীন মারা যান। নির্দোষ প্রমাণিত হওয়ায় ২২ জনকে খালাস দেওয়া হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছর আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামীদের উপস্থিতিতে গতকাল এ রায় প্রদান করেন।
এই রায়ে নিহতের ছেলে রাহাত আহমেদ সন্তোষ প্রকাশ করেন এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানান। তবে আসামি পক্ষে এ রায়ে অসন্তোষ্ঠ হয়েছেন। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com