বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা মধ্যপাড়া গ্রামের উসমান মিয়ার ছেলে জুলকাছ মিয়া (৪০) ও সৌলরী মনিপুর গ্রামের উসমান মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩৫)। পুলিশ জানায়- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ ফকিরের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় সিলেটগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় বাসে যাত্রী বেশে থাকা জুলকাছ মিয়া ও ইসমাইল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশী করে তাদের কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বিকেলে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com