শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ইউনিয়ন পুজা কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পূজা উদযাপন কমিটিতে মুল নেতৃবৃন্দকে পাশকাটিয়ে স্বজনপ্রীতি করে নিজেদের পছন্দের লোকদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করায় পূজারী নেতৃবৃন্দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগে ওই ইউনিয়নের রতনপুর বড় বাড়ীর অরসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল কুমার রায় ও অসিত বাবু বলেন, কুর্শি ইউনিয়ন পুজা উদযাপন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিগত কমিটির সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ রতনপুর বড়বাড়ী দূর্গা মন্দিরে নতুন কমিটি গঠনের জন্য সভা করার জন্য স্থান নির্ধারন করেন। কিন্তু এ সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিগত ইউনিয়ন কমিটির সভাপতি তার নিজ বাড়ী ফুটারমাটি গ্রামে উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে নিজের পছন্দের লোকজনকে দিয়ে অবৈধভাবে ইউনিয়ন পুজা উদযাপন কমিটি গঠন করেন। ফলে এ কমিটি নিয়ে কুর্শি ইউনিয়নের অন্যান্য লোকজনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com