সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরের খোকন ১৮ কেজি গাঁজাসহ ইটনায় গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ইটনায় ১৮ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. খোকন মিয়া (২৬), মাধবপুর উপজেলার লোহাইদ (মোল্লাবাড়ি) আবু তাহের মিয়ার ছেলে।
গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাওর বেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের অটোরিকশা স্ট্যান্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে, ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com