বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে সোনালি ব্যাংকের সামনে থেকে ছিনতাইকারী বাবুল আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বাবুল মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে সদর থানার এসআই ওমর ফারুক ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ সোনালি ব্যাংকের প্রধান ফটক থেকে আটক করে। সে মোহনপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র। সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, গতকাল ওই সময় গ্রাহক সামছুন্নাহার শিবলি তার শাশুড়িকে নিয়ে সোনালি ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। ১৩ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হলে বাবুলসহ ৩ জন ঘেরাও করে ব্যাগ সহ টাকা নিয়ে যায়। এ সময় শিবলি বেগম বিষয়টি ওসিকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে বাবুলকে আটক করেন। আটক বাবুলের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। সে ঘটনার কথা স্বীকার করে সহযোগীদের নাম প্রকাশ করেছে। পুলিশ জানায়, বাবুলসহ একটি সংঘবদ্ধ ছিনতাইকারী কোর্ট, সোনালি ব্যাংক, আদালত পাড়াসহ ব্যস্ততম ব্যবসা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিচরণ করে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়। তাদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। তারপরও তাদের ধরা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় বাবুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com