বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বালুবাহী টাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী (৬২) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে মাধবপুর মনতলা সড়কের দুলি গোপাট নামক স্থানে এঘটনা ঘটে। ইয়াকুব আলী উপজেলার সমজদিপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান- ওই দিন ইয়াকব আলী মাধবপুর সদর থেকে মোটরসাইকেল যোগে মনতলার দিকে যাচ্ছিলেন। সড়কের দূলিগোপাট এলাকায় পৌছতেই একটি বালুবাহী টাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সিটকে নিচে পড়ে যায়। এতে সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী ঘটনাস্থলে মারা যান। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ টাক্টরটি আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com