বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চাঁনপুরে খোয়াই নদীর চর কেটে অবাধে চলছে মাটি বিক্রি ॥ হুমকির মুখে বাঁধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চানপুর খোয়াই নদী থেকে নদীর চর কেটে অবাধে চলছে মাটি বিক্রি। চরের মাটি এক্সেভেটর দিয়ে কেটে ট্রাক ও ট্রাক্টরে বিক্রি করছে মাটিখেকোরা। এতে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি বাঁধ হুমকির মুখে পড়েছে। ফলে চাঁনপুর, শাহপুর, কাশিপুর, রতনপুর, সাঙ্গর, হিয়ালা, ইকরাম, মক্রমপুরসহ বেশ কয়েকটি গ্রাম আসন্ন বর্ষা মৌসুমে প্লাবিত হবার আশংকায় রয়েছে। মাটিখেকোরা বাঁধের কাছে তৈরি হয়েছে পুকুরের মতো বড় বড় গর্ত। এ ছাড়া ট্রাক্টরযোগে নেওয়া হচ্ছে মাটি। খবর নিয়ে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে মাটি বিক্রি করছেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ মাসুক মিয়া জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন। কিন্তু প্রতিকার পাওয়া যায়নি। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে সদর উপজেলার ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য রিচি ইউনিয়ন অফিসের তহশিলদারকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে ওই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। দিনে রাতে মাটি কেটে বিক্রি করছে। এ বিষয়ে অভিযোগকারী মাসুক মিয়া বলেন, এখানে মাটিখেকোরা চর কেটে মাটি নিচ্ছে। ট্রাক্টর চলাচলের কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। বেড়িবাঁধওও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীর পানি বাড়লে বাঁধ ভাঙার আতঙ্কে থাকি। ওরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় হয়। প্রতিবাদে মামলা-হামলার হুমকি দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com