বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের সাথে একযোগে হবিগঞ্জেও ত্রিশ হাজার টাকা ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। এ সময় তারা দাবি আদায়ের জন্য মৌন শোভাযাত্রাসহ মানববন্ধন করছে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা সদর হাসপাতালে এই কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একইদিন তারা এই কর্মবিরতি পালন করেছেন। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী জানান, আজকে দুইদিন থেকে তারা সময়মত ডাক্তার পাচ্ছেন না। অনেক রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে গেছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদ হবিগঞ্জের সভাপতি মোশাহিদ তালুকদার বলেন, আমাদের যুক্তির দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আশা করি সরকার প্রধান ও স্বাস্থ্যমন্ত্রী আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে মানবিকভাবে বিবেচনা করবেন। আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com