সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের একটি গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া এক সন্তানের জননী এই অভিযোগে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত সোমবার মামলা দায়ের করেন। মামলায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আনর মিয়ার ছেলে লিটন মিয়াকে আসামী করা হয়। মামলার বাদী ও তার পরিবার সূত্রে জানা যায়- প্রায় ৫ বছর পূর্বে এক কন্যা সন্তানের জন্মের পর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় মামলার বাদির। এরপর নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে থাকাকালীন মৎস্য খামারে রান্নার জন্য তাকে নিয়োগ করেন লিটন মিয়া। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভনে একাধিকবার লিটন মিয়ার কাছে ধর্ষণের শিকার হন ২৬ বছর বয়সী ওই তরুণী। সর্বশেষ গত ৩ মার্চ বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তরুণীর ঘরে প্রবেশ করেন লিটন। এ সময় বাদী বিয়ে করার জন্য চাপ দিলেও লিটন তাকে আবারও বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তরুণীর শোরচিৎকারে লোকজন এসে লিটনকে আটক করেন। লিটনকে পুলিশে দিতে চাইলে সে বিয়ের আশ^াস দিয়ে সটকে পড়েন। এরপর নিরূপায় হয়ে ওই তরুণী প্রথমে নবীগঞ্জ হাসপাতাল ও পরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি’র অধীনে দুইদিন ভর্তি ছিলেন। এরপর আদালতে মামলা দায়ের করা হয়। বর্তমানে লিটন মিয়া পলাতক রয়েছেন বলে বাদীর পরিবার জানিয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীন জানানো হয় বাদীর পরিবারের পক্ষ থেকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com