বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ২ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক ॥ ৭ দিন করে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আয়েশা আক্তার ও রাকিব মিয়া নামে দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় গ্যানিংগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আয়েশা আক্তার ও রাকিব মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার খাদিয়া গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছে ভুয়া আইডি কার্ড ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। আটককৃতদের স্থানীয় ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদে হাজির করা হলে বিকাল ৫ টা ৪৫ মিনিটে সেখানে মোবাইলকোর্ট পরিচালনা করে তাদের সাজা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। ভূয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারনা করায় আয়েশা আক্তার ও রাকিব মিয়াকে কে পৃথক পৃথকভাবে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই মোঃ সাদরুল হাসান খান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com