মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবীগঞ্জের আরও ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল এলাকায় একটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় নবীগঞ্জের রাসেল মিয়া (১০) নামের আরেক শিশু বুধবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। নিহত রাসেল রামপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এর আগে হবিগঞ্জের ভাগ্নে হোসাইন (৬) ও নবীগঞ্জের মামা রিমন (১৮) মারা যায়। গত বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় এলপি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হবিগঞ্জ ও নবীগঞ্জের একই পরিবারের ৫ জনসহ ১১ জন আহত হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে চান্দগাঁও থানা-পুলিশ। সোমবার রাতে আহতদের মধ্যে নবীগঞ্জের রামপুর গ্রামের রিমন মিয়া (১৮) ও তার ভাগ্না হবিগঞ্জের উমেদনগর গ্রামের সামছুদ্দীনের ছেলে হোসাইন মিয়া (৬) ঢাকা মেডিকেলে মৃত্যুর খোলে ঢলে পড়ে। বুধবার সকালে শিশু রাসেল মারা যায়। এ খবর এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহত শিশু হোসাইনের মা বাবাও আহত অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক একটার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে আগুন দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, ভবনের তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com