মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদোসীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরাশি মক্কী, সাদিকুর রহমান, সাংবাদিক এস এম খোকন, এডভোকেট আসাদুজ্জামান খান, পান্না আক্তার আখি, সাজেদা খানম প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধান ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন তফতরে কর্মরত নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ১৫টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল বলেছেন, পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক নর। প্রত্যেকটি পুরুষের সফলতায় কোননা কোন নারীর ভূমিকা রয়েছে। যেমন আমার সফলতায় সবথেকে বেশী অবদান আমার মায়ের। মাননীয় প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ বিনির্মাণে নারীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com