বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মোবাইলের দোকানসহ ৪ প্রতিষ্ঠানে চুরি ॥ নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের টাউন হল এলাকার হবিগঞ্জ গেজেট মোবাইলসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। গত শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত যে কোনো সময় এ ঘটনা ঘটে।
খবর পাওয়ার সাথে সাথেই সদর থানার ওসি অজয় চন্দ্র দেব, ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন, ওসি (অপারেশন) মোবারক মিয়াসহ একদল পুলিশ, পাশাপাশি ব্যকস সম্পাদক দেওয়ান আলমগীর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাংবাদিকসহ নানা পেশার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। তবে গত ৫ আগস্ট এ দোকানে আবারও একই কায়দায় চুরি হয়। সে সময়ও চোরের দল নগদ টাকাসহ ৫ লাখ টাকার মোবাইল লুট করে নিয়ে যায়। কিন্তু আজও মোবাইল উদ্ধার হয়নি।
জানা যায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল ও তার ছোট ভাই দোহার ব্যবসা প্রতিষ্ঠান হবিগঞ্জ গেজেট। চোরের দল রাতে কোনো এক সময় টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা বন্ধ করে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা ও ৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের মোবাইল নিয়ে যায়। শুধু গেজেটই নয়, পাশে অপো, রেডমি এবং লাব্বাইয়ক কসমেটিক দোকানে হানা দেয়। তবে সেখান থেকে তেমন কিছু নিতে পারেননি।
শহরে প্রধান সড়কে পরপর এমন ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে তারা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পরিদর্শন করি এবং কিছু ক্লু পাই। অচিরেই মালামাল উদ্ধারসহ চোর গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com