বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলে নদী থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার ॥ পাওয়া যায়নি পরিচয়

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় পইল ইউনিয়নের হুরু মোড়া বন্দের গাতাবের এলাকার করাঙ্গী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে ওই এলাকায় বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর ওসি অজয় চন্দ্রসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা আলামত নষ্টের জন্য হত্যা করে লাশ ফেলে রেখেছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com