বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট ও মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ ফেব্রুয়ারী মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের রুবেল মিয়া ও জুয়েল মিয়ার বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। পরে তাদের বসত ঘর তল্লাশী করে ১০ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
০২ মার্চ গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা গ্রামের সাজল মিয়ার নির্মাণাধীন পাকা ঘরের সামনে থেকে হাপ্টারহাওর এলাকার ইউনুছ মিয়ার পুত্র মোঃ বাচ্চু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাবুল মিয়া নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com