বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে বর্ণ্যঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি, ভোটার তালিকা ভুক্ত, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
নির্বাচন অফিস চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জিৎ ভৌমিক, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রির্পোটার মখলিছ মিয়া, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া, মৃনাল দেব, মকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি গোপ, সাংবাদিক নুরুল ইসলাম, শাহ সুমন, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সন্তোষ দাস প্রমূখ। এসময় সেবা প্রত্যাশা ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষজনও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com