মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সভায় নয়া কমিটি ফজলুর রহমান চৌধুরী সভাপতি শঙ্খ শুভ্র রায় সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনামিকা কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক অপরিবর্তিত রেখে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সকাল ১১টায় শীতের রৌদ্রজ্জল পরিবেশে পরিবহন মালিকরা কমিউনিটি সেন্টারে উপস্থিত হলে মিলন মেলায় পরিণত হয় সভাস্থল। সভায় সর্বসম্মতিক্রমে ফজলুর রহমান চৌধুরীকে সভাপতি পদে ও শঙ্খ শুভ্র রায়কে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষণা করা হয়। সভায় হবিগঞ্জ-সিলেট রুটে আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করাসহ আরও নানা বিষয়ে আলোচনা হয়।
সংগঠনের সভাপতি ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের পরিচালনায় সভায় বক্তারা বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সভা শেষে আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়। সাধারণ সভা সমাপ্ত হয়েছে রাত ৮টায়।
নয়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, সহ-সভাপতি সিরাজ উদ্দিন খান, আব্দুল ওয়াহাব বাবুল ও হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, আনোয়ারুল ইসলাম আনু ও শাহনুর রহমান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com