বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ৪ যুবক চুরির অভিযোগে সিলেটে গ্রেফতার ॥ রিমান্ডে নেবে পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৪৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের জিন্দাবাজারে মোবাইল ও টাকা ছিনতাই ঘটনায় ধৃত নবীগঞ্জের ৪ যুবককে রিমান্ডে নেযা হচ্ছে বলে জানা গেছে। আজ সোমবার পুলিশ আদালতে রিমান্ড আবেদন করার কথা রয়েছে। উলেখ্য, গত ৫ অক্টোবর সিলেটের জিন্দাবাজারে মোবাইলসহ টাকা চুরি ও ছিনতাই করতে গিয়ে নবীগঞ্জের সংঘবদ্ধ ৪ চোর জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা চোরদের গণধোলাই দিয়ে কোতয়ালী থানায় সোপর্দ করেন। ধৃত চোররা হচ্ছে নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের তালেব আলীর পুত্র লিপন মিয়া (২৫), মৃত আকিল মিয়ার পুত্র কবির মিয়া (২৩), রুস্তম আলীর পুত্র আজগর আলী (১৭) ও কানাইপুরের আব্দুর রহিমের পুত্র রাজন মিয়া (২৩)।
জানা যায়, গত ৫ অক্টোবর বিকেলে সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় বেশ কয়েকজনের পকেট থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে নবীগঞ্জের চোর লিপন ধরা পড়ে। তার স্বীকারোক্তিমতে সাথে থাকা অপর চোরদের জনতা পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। সিলেট কোতয়ালী থানা পুলিশ ওই দিনই উপরোক্ত ৪ চোরের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রেকর্ড করে কোর্টে পাঠায়। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃতচোরদের হাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার সিলেট কোতয়ালী থানা পুলিশ চোরদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com