বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা পরিষদের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেয়া হয়। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- (হবিগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির এর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (আনারস), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী (ঘোড়া) প্রতিক পেয়েছন, মোঃ ফরিদ উদ্দিন তালুকদার (মোটর সাইকেল) এবং এড. মোঃ নূরুল হক (চশমা) প্রতিক পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থীতাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ১০৪ জন। আগামী ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেবেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com