বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের গাছের চারা রোপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মাধবপুর শাখার উদ্যোগে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল বুধবার দুুপুরে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ প্রাঙ্গণে ৩টি চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা ভূমি কর্তকর্তা মোঃ শফিউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক ম্যানেজার ও এসপিও মোহাম্মদ ফারুক মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী তরুণলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান তাহমীর সহ কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। আল আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে উক্ত কলেজকে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com