বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে-মেয়র সেলিম

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিবর্তন না করলে পরিচ্ছন্নতা অভিযানের সুফল ভোগ করা সম্ভব হবে না। শহরের পইল রোডে হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ পরিচ্ছন্নতা অভিযানে এ কথা বলেন মেয়র আতাউর রহমান সেলিম। তিনি বলেন বিডি ক্লিনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে যে কর্মসূচী পালন করে তা প্রশংসার দাবীদার।’ মেয়র আরো বলেন, ‘আমরা পৌরসভার পক্ষ হতে পুরো বছর জুড়েই এই আবর্জনা পরিস্কারের কার্যক্রম পরিচালনা করে আসছি। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অনেক ঝুকি নিয়ে প্রতিদিন এই আবর্জনা পরিস্কারের করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যে সকল স্থানে আমরা কাজ করি আবর্জনা পরিস্কারের পর পরই আবারো বর্জ্য ফেলে পরিবেশ অপরিচ্ছন্ন করে ফেলা হয়। ফলে পরিচ্ছন্নতা অভিযানের সুফল পাওয়া যাচ্ছে না। তাই পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে।’ মেয়র বলেন,‘জনগনকে সচেতন করতে নানা প্রচারনা চালিয়ে আসছি। আশাকরি বিডি ক্লিন ও পৌরসভার সম্মিলিত প্রচষ্টোয় আমরা সচেতনতা সৃষ্টি করতে পারবো। আর সচেতনতা সৃষ্টি করতে পারলেই আমরা মুক্তি পারো জলাবদ্ধতা হতে, মশার প্রকোপ হতে ও অস্বাস্থ্য পরিবেশ হতে।’ অভিযানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। পরে মেয়র শায়েস্তানগর মাছ বাজারের সামনে ড্রেনের উপর বসানো দোকানদারদের তাদের স্থাপনা সড়িয়ে নেয়ার আহবান জানান। তিনি বলেন,‘অন্ততঃ বড় ড্রেনের উপর যে মালামাল বা জিনিসপত্র রয়েছে সেগুলো দ্রুত সড়িয়ে নিতে হবে। অন্যথায় পৌরসভার পক্ষ হতে ব্যবস্থা গ্রহন করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com