বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

মোঃ আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গতকাল বুধবার সকাল ১১টায় লাখাই থানা প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার নাজমূল ইসলামের সভাপতিত্বে ও থানার ওসি আলী ফরিদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন এএসপি মাসুদুর রহমান, ইউএনও মোঃ শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী ও বেগম ফয়জুন্নেছা। আলোচনায় অংশ নেন বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, মুড়িয়াক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, মুড়াকরি ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, লাখাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল তালুকদার, লাখাই প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আঃ রহমান সর্দার, শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, ফারুক মাষ্টার, আশরাফ উদ্দিন জসিম, আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক উত্তম কুমার দেব, আঃ মতিন, পান্ডব বিশ্বাস, হারুনুর রশীদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দলমতের উর্দ্ধে থেকে নিরপেক্ষভাবে থানা প্রশাসনকে কাজ করতে হবে। সেই সাথে পুলিশকে সহযোগীতার জন্য জনগণকে আহবান জানান তিনি। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ঈমাম মাওঃ মহিবুর রহমান, গীতা পাঠ করেন গৌর চন্দ্র মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com