বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রী ও ভারত-বাংলাদেশ নিয়ে কঠুক্তিমুলক বক্তব্য দেয়ায় ॥ মাধবপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে পুলিশ গ্রেফতার করেছে। সরকার বিরোধী কঠুক্তিমুলক বক্তব্য দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত বাদী হয়ে চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাযের করেছেন।
শ্রীধাম দাশগুপ্ত এর সাথে যোগাযোগ করা হলে তিনি থানায় এজাহার দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত বাংলাদেশকে নিয়ে কঠুক্তিমুলক বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের বক্তব্য খুবই দুঃখজনক।
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সাথে মতবিনিময় সভার আয়োজন করে মাধবপুর উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
মাধবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় বক্তৃতাকালে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এক পর্যায়ে মাদক সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে সরকারকে কঠাক্ষ করেন। এ সময় সভায় উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। এতে সভায় বিশৃংখলা দেখা দেয়। পরে সন্ধ্যায় মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম উপজেলা পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে আটক করে থানায় নিয়ে যান। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম খান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদে সভায় তিনি কঠুক্তিমুলক বক্তব্য দেয়ায় তাকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত উপজেলা নির্বাহী অফিসার জানেন বলে তিনি জানান।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম ফয়সাল জানান, চেয়ারম্যানের এ বক্তব্য দেওয়ার পর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন।
মতবিনিময় সভায় অংশগ্রহনকারী উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ কঠুক্তিমুলক বক্তব্য দিয়ে দেশ বিরোধী কাজ করেছেন।
মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোন অবস্থাতেই এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তার এ ধরনের উস্কানীমূলক বক্তব্যকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com