বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ) এর ওরস সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের মতো হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফরসঙ্গী নবীগঞ্জ উপজেলার চৌকি বাউশার আধ্যাত্মিক সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ)’র বাৎসরিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার (৭ই ফেব্রুয়ারি) বাউসা পীরবাড়ীর পীর মহলে ও মাজার প্রাঙ্গণে খতমে কোরআন শরীফ, খতমে বোখারীশরীফ, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও যিকির আসকারের মধ্য দিয়ে বাৎসরিক পবিত্র ওরছ মোবারকের কার্যক্রম শুরু হয়।
যুক্তরাজ্য প্রবাসি সমাজসেবক মাজার কমিটির পরিচালক ও রওশন রেজা এম্পায়ারের স্বত্ত্বাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন, হযরত বিলপাড়ি সাহেব এর সুযোগ্য ছেলে মাওলানা শাহ সাদিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসি মাজার কমিটির পরিচালক মোঃ মামদ মিয়া, মাওলানা এম এ নুর, কাজী মাওলানা মাহবুব আহমদ, কাজী মাওলানা আব্দুল আলিম, কাজী মাওঃ গোলজার আহমদ, মাওলানা আব্দুল বারী, মাওলানা এম এ জলিল, অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, সমাজসেবক শাহ ফারুক প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা এম এ মান্নান।
এ সময় বক্তারা বলেন, আল্লাহর ওলিগণ এ পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তাদের জীবনকে অনুসরণ করলে মানুষ সঠিক রাস্তায় চলতে পারবে। ওরস মোবারককে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে আয়োজিত হয় এক মেলার। মেলা প্রাঙ্গনে পরিবেশিত হয় মরমী সংগীত। বুধবার সকাল থেকে শুরু হয়ে ওরছ মোবারক ও ওয়াজ মাহফিল চলে সারা রাত ব্যাপী।
পরিশেষে কল্যাণ কামনায় শত শত ধর্মপ্রাণ মুসুল্লী ও অলির ভক্তবৃন্দদের নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজত শেষে অলির ভক্তবৃন্দ ও মুসুল্লিদের মধ্যে তাবারক বিতরণ করে সাধক হযরত শাহ ইউনুস উদ্দিন পীর (রহঃ) এর বার্ষিক ওরশ ও ওয়াজ মাহফিলের সমাপ্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com