শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আধুনিক মানের পাবলিক টয়লেট উদ্বোধন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। গতকাল বুধবার বিকেলে উপজেলার গাজিপুর ইউনিয়ন অফিস-সংলগ্ন আসামপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ পাবলিক টয়লেটের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উদ্বোধনপূর্ব বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, এ পাবলিক টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা দরকার। না হলে বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত আধুনিক মানের এ পাবলিক টয়লেট কার্যত কোনো কাজে আসবে না।
সংশ্লিষ্টরা জানান, মানবসম্পদ প্রকল্পের আওতায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এই পাবলিক টয়লেট নির্মাণ করছে। নতুন এ পাবলিক টয়লেট গাজিপুর ইউনিয়নের আসামপাড়া বাজার সহ আশপাশের সাধারণ মানুষ এবং ইউনিয়ন অফিসে আসা সাধারণ নাগরিকদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আধুনিক ও দৃষ্টিনন্দন এই পাবলিক টয়লেটে নারী-পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, নিরাপত্তার জন্য পেশাদার পরিচ্ছন্নকর্মী ও মহিলা কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, আধুনিক মানসম্মত এই পাবলিক টয়লেট উপজেলা পরিষদের চেয়ারম্যান সহযোগিতায় পরিকল্পনায় স্থাপন করা হয়েছে।পাবলিক টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হুমায়ুন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মহি উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ম্যাকানিক মো: মনির হোসেন, আসামপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: জালাল খান, ইউপি সদস্য নির্মল চন্দ, মো: বাবুল মিয়া, সাবেক নারী ইউপি সদস্য মিনারা খাতুন সহ আরো অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com