বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মশাজানে শ্বশুর বাড়িতে জামাই’র মোবাইল ছিনতাই ॥ সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে শ্বশুর বাড়িতে জামাইয়ের মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মশাজান গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের জামাতা ওয়াহাব আলী ভোরে চট্টগ্রাম থেকে শ্বশুর বাড়ি সদর উপজেলার আব্দাহাই গ্রামে যাচ্ছিলেন। পথে মশাজান এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে আটকিয়ে মারধর করে ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। বিষয়টি তিনি তার শ্বশুর সমুজ আলীকে জানান এবং মশাজান গ্রামের একজনকে চিনেছেন বলে জানান। এ নিয়ে আব্দাখাই গ্রামের সমুজ মিয়া ও মশাজান গ্রামের ইছব আলীর মাঝে কথা কাটাকাটি থেকে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের ঘটনা ঘটে। এর জের ধরে দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হেনা আক্তার নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com