বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অতিরিক্ত কাঁপুনি ॥ অর্ধশতাধিক ঘরে ফাটল ॥ নবীগঞ্জের কার্যক্রম বন্ধ করতে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ঘেরাও ॥ এমপির আশ্বাসে প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অতিরিক্ত কাঁপুনিতে প্রায় অর্ধশতাধিক ঘরে ফাটল দেখা দেয়ায় দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানার কার্যক্রম বন্ধ করতে গ্যাসক্ষেত্র ঘেরাও করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্র অবরোধ করে স্থানীয় কয়েকটি গ্রামের লোকজন। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানায়- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের অর্থায়নে পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র। গত- বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রতিদিন ৩-৪ বার বিকট শব্দ, অতিরিক্ত কাঁপুনি হয়। এতে মাটি কেঁপে ফাটল ধরেছে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের ১০-১২ গ্রামের অর্ধশতাধিক ঘর বাড়িতে। বিষয়টি একাধিকবার বিবিয়ানাকে জানালেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। শনিবার রাতে ক্ষুব্ধ হয়ে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষ বিবিয়ানা গ্যাসফিল্ড ঘেরাও করে। এসময় বিবিয়ানা গ্যাসফিল্ডের কার্যক্রম বন্ধ করার দাবী জানায় স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে অবগত করেন। পরবর্তীতে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া মোবাইল ফোনে বিষয়টি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলে জানালে ঘেরাও তোলে নেয় স্থানীয়রা। এ প্রসঙ্গে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন- স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য লোকজন বিষয়টি আমাকে অবগত করার পর আমি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন কেন অতিরিক্ত কাঁপুনি হয়েছে এ বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে। রবিবার সকালে তদন্তটিম এবিষয়ে কাজ শুরু করবে। শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন- আমাদের কোনো কারণে অতিরিক্ত কাঁপুনি হয়েছে বলে আমি নিশ্চিত নই, টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানানো যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com