বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গ্রীনলাইন ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- কালিয়াভাঙ্গা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গ্রীনলাইন বাসটি বিদুৎ প্লান্ট নামক স্থান এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারহীন মৌলভীবাজার-হ-১১-২৩১৬ মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় মটরসাইকেল আরোহীর। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ের একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্রদেব জানান, দুর্ঘটনাকবলিত গ্রীনলাইন বাসটি উদ্ধারের প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com