বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে দুই পরকিয়া প্রেমিক প্রেমিকাসহ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্বামীর অনুপস্থিতিতে দুই পরকিয়া প্রেমিককে নিয়ে গভীর রাতে মত্ত থাকাবস্থায় জনতা ওই দুই প্রেমিকসহ সুন্দরীকে পাকড়াও করেছে। যে দুই প্রেমিককে পাকড়াও করা হয়েছে তাদের একজন হচ্ছে-বাহুবলের লামা পুটিজুরী গ্রামের বাসিন্দা এবং অপরজন হচ্ছে লস্করপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। আর প্রেমিকা হচ্ছে জনৈক পল্লী চিকিৎসকের স্ত্রী। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার কুটিরগাঁও গ্রামের স্বামী স্ত্রী ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। গত রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-পল্লী চিকিৎসকের স্ত্রীর সাথে ওই দুই যুবকের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। গত রবিবার গভীর রাতে স্বামী বাসায় না থাকায় প্রেমিকরা আমোদ ফূর্তিতে মত্ত হয়। বিষয়টি স্থানীয় জনতা ও বাজার পাহারাদার আচ করতে পেরে তাদেরকে হাতে নাতে ধরার জন্য ওৎপেতে থাকে। এক পর্যায়ে রাত ৩টার দিকে তারা বাসায় অসামাজিক কাজে লিপ্ত হলে জনতা তাদের আটক করে। আটককৃতরা জানায় আমরা গত ৫ বছর ধরে একে অপরকে ভালবেসে আসছিলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com